রাতে শুয়ে শুয়ে ভাবছিলাম এভাবে করোনার দৌলতে পাওয়া গৃহবন্দি জীবন থাকলে মন্দ কী? অফুরন্ত সময়, দেদার আয়েস, নিজেকে খুঁজে পাওয়ার অনন্ত তরিকা। সকলেই দেখছি দূষণমুক্ত পরিবেশে আহ্লাদে আটখানা। ভাবলাম ভালোই তো। সবকিছুর তো ভালো দিক থাকে। করোনা ভাইরাস আমাদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলেছ (যদিও সেটা ভয়ে ভক্তির নামান্তর। তাও ভালো। দেবতার জন্মও তো ভয়েই !), […]