কবি যে শুধু তাঁর জীবনচরিতেই নয়, স্বকীয় কবিতাতেও বিরলপ্রায়, তা স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবিতাতেই প্রকাশ করেছেন। সেখানে কবির নিন্দিত হয়েও নন্দিত, আবার নন্দিত হয়েও বিতর্কিত হওয়ার বহুমাত্রিক পরিচিতি উঠে আসতে পারে। শুধু তাই নয়, বিপুল জনপ্রিয়তা সেক্ষেত্রে যেমন বিতর্ককে আমন্ত্রণ জানায়, আবার অজনপ্রিয়তাও কবিখ্যাতিকে প্রান্তিক করে তোলে না, বরং জনবিমুখতায় সমীহ আদায় করার অবকাশ […]