বাংলার মত দারুলইসলামের প্রান্ত এলাকাগুলোয় বালকদের খোজাকরণ করার জন্যে প্রয়োজনীয় শল্য চিকিৎসার কাজ করতেন স্থানীয় অমুসলমান বৈদ্য আর গ্রামীন চিকিৎসকেরা। বাংলার মূলত সিলেট এবং ঘোড়াঘাট অঞ্চলেই খোজাকারীরা অপহৃত, কিনে আনা, বেপথে চলে যাওয়া বালকদের মুসলমান দাস ব্যবসায়ীদের বিক্রি করে দিত। তবে বাংলার বাইরে মুসলমান ব্যবসায়ীরা শিশুদের খোজাকরণের কাজ নিজেরাই করিয়ে নিত স্থানীয় এলাকার সংখ্যালঘু চিকিৎসকেদের […]