তিনি শ্রী রবীন্দ্রনাথ। নিজের পরিচয় দিতে গিয়ে তিনি বলেছিলেন, “আমার একমাত্র পরিচয় কবিমাত্র”। তাই কী? হয়ত তাই কিংবা নয়! তাহলে শিল্পী, দার্শনিক, শিক্ষাব্রতী, জমিদার রবীন্দ্রনাথ, চিন্তানায়ক রবীন্দ্রনাথ, গানে, গল্পে, উপন্যাসের রবীন্দ্রনাথ কে? হয়ত অলকান্দার জলে হৃদি ভেসে যায় যে মানুষটার , যে মানুষটা আসলে কোন ঠাকুর নন, নন কোন গুরুদেব ; বড্ড আপন যে জন […]