বেকন বলেছেন মানুষের মরণভয় যেন শিশুদের অন্ধকার ঘরে যাবার ভয়ের মতো। মৃত্যুর অন্ধকারের মধ্যে কি না কি থাকে — কোন অজানা বিপদ তাই শংকিত মানুষ-শিশু মৃত্যুতমসার চৌকাঠে সিঁটিয়ে থাকে। মৃত্যু বিষয়ে আমি জানি না কিছুই। কখন মরবো তা জানি না, কেমন করে মরবো তা জানি না। মরতে কেমন লাগে তা কারু পক্ষে আমাকে বলে দেওয়া […]