পর্তুগিজরা মশলার খোঁজে এসেছিল পৃথিবীর পূর্বাঞ্চলে। মশলার বিনিময়ে কি দিলে খুশি করা যাবে এ অঞ্চলের মানুষকে? — উত্তর ছিল ঘড়ি। এই ঘড়ির লোভ দেখিয়েই একসময় পশ্চিমিরা রীতিমতো দখল করে নিয়েছিল প্রাচ্যকে। চীনের শাসকেরা ঘড়ির খবর পেয়ে উতলা হয়ে উঠেছিলেন। ১৮৫৩ সালে চীনের প্রাদেশিক এক সাহেব রীতিমতো আবদার করেছিলেন যেন তাকে “নিজে নিজে বাজে যে যন্ত্র” […]