প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল (১ ফেবুয়ারি ২০২৩) বুধবার রাজধানীর বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী ‘অমর একুশের বইমেলা-২০২৩’-এর উদ্বোধন করেছেন। বাংলা একাডেমি আয়োজিত এ বছরের বইমেলার প্রতিপাদ্য হচ্ছে, ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। এ অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ পাওয়া ১৫ কবি, লেখক ও গবেষকের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বাংলা একাডেমি […]