ট্রেনের নাম মৎস্যগন্ধা শুনেই পুলক, সঙ্গে প্রথমবার একলা ভ্রমণের রোমাঞ্চ। যদিও এই সময়টাতে দাঁড়িয়ে মেয়েদের সোলো ট্রিপ এমন কিছু পাহাড় ডিঙোনো কাজ নয়। কিন্তু জীবনের প্রথম প্রেম, প্রথম উপার্জনের মত এও লাল কালিতে লিখে রাখা একেবারেই নিজস্ব অনন্য এক অনুভূতি। সেই একলা চলোর নান্দীমুখে মৎস্যগন্ধা চলতে লাগল শেষ বিকেলের আলো নিয়ে। কোঙ্কন উপত্যকার যে বনপথ […]