চতুর্থ অধ্যায় সাফাভি দরবারে ৫। দ্বিতীয় পর্ব — দুমাস কথা বন্ধ শিকারের আনন্দময় উত্তেজনা থিতিয়ে এলে দুই সম্রাট পরস্পরের থেকে বেশ কিছু কাল বিচ্ছিন্ন হয়ে রইলেন। পরের দুমাস দুজনের মুখ দেখাদেখি, আলাপআলোচনা সবই বন্ধ রইল [২]। কিন্তু কেন শাহ, তাঁর আশ্রয়ে থাকা আশ্রিত সম্রাটের মুখ দেখা বন্ধ করলেন, এ বিষয় নিয়ে জৌহর বাক্যব্যয় করেন নি। […]