ঊনবিংশতি অধ্যায় দারার পরাজয় ও পলায়ন (সামুগঢ়ের যুদ্ধ, ২৯শে মে, ১৬৫৮ খ্রিঃ) চোদ্দ মোগল-কুরুক্ষেত্রে এইভাবে ধর্মের পরাজয় হইল, ধর্মনিরপেক্ষ মহামানবতার ভিত্তির উপর জাতি, ধর্মরাষ্ট্র ও ভাষার দ্বারা কালচক্রে খণ্ডিত ভারতের অঙ্গ যোজনা করিয়া “মহাভারত” স্থাপনার আকবরশাহী স্বপ্নের এই সামুগঢ়েই শেষ সমাধি। যুগে যুগে ধর্মের উপর অসুর-বলদৃপ্ত ছলপরায়ণ অধর্ম জয়লাভ করিয়াছে; পার্থসারথির মতো কর্ণধার থাকিতেও ধর্মের […]