ভারতীয় শক্তিসাধনার দুটি ধারা— কালীকুল ও শ্রীকুল। শাস্ত্রনির্দেশে আমাদের বঙ্গভূমি কালীকুলের অন্তর্গত। কালীকুলের অধিষ্ঠাত্রী দেবী দক্ষিণাকালিকা। সে জন্য বাংলায় সাধকদের কাছে কালীর নিরঙ্কুশ প্রাধান্য। জন্মদাত্রীর মতোই কালীর সঙ্গে বঙ্গীয় সাধককুলের সম্পর্ক ও নির্ভরতা নিবিড়। বাংলায় কালীসাধক অগুনতি। এঁদের মধ্যে শ্রীরামকৃষ্ণ আধুনিকতম। আধুনিকতম শুধু কালের প্রেক্ষিতে নয়, তিনি আধুনিকতম তন্ত্র রহস্যকে কলুষমুক্ত করে তার অন্তর্নিহিত ভাবটি […]