প্রথম অধ্যায় শাহজাদা হুমায়ুন, ১৫০৮-৩০ সেই বছরেই, ১৫২০ থেকে বাদাকশনের প্রশাসন চালনা করা সম্রাট বাবরের ভাইপো ওয়ায়িস খান মির্জার মৃত্যুতে হুমায়ুন বাদাকশন দখলে গেলেন। বাবর আন্দাজ করছিলেন, বিগত ৭ বছর শাসকের অযোগ্যতায় বাদাকশনি প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঘুণ ধরছিল, প্রশাসনের অস্তিত্ব প্রায় ছিলই না বললেই চলে। তাই সম্রাট বাবর বাদাকশন জায়গির সমস্যার সমাধানে হুমায়ুনকে বেছে নিলেন। […]