পূর্ববাংলায় মুসলমানদের জন্য একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ওঠে ১৮৮২ সালে। সে দাবি খুব জোরালো না হলেও তদানীন্তন শাসকদের দৃষ্টি আকর্ষণ করে। ১৯০৬ সালের ২৯ ডিসেম্বর মহমেডান কনফারেন্সের ২০তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ঢাকায়। এই সম্মেলনে নবাব সলিমুল্লার নেতৃত্বে গঠিত হয় নিখিল ভারত মুসলিম লিগ। সম্মেলনের অনারারি জয়েন্ট সেক্রেটারি ব্যারিস্টার খান সাহেবজাদা আফতাব আহমেদ ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় […]