নদীর ধারে পুতুলপাড়া/আমায় ছুঁয়ে আছে/বন্ধু হয়ে আসতে পারো/এই শহরের কাছে।/তোমায় দেবে লক্ষ্মী ঠাকুর/মাটির অলংকারে/গ্রামের বধূ তুলসীতলা/পদ্মদীঘির ধারে।/দুগ্গা-গণেশ কৃষ্ণঠাকুর/হরেক রকম পাখি/মাটির বুকে প্রাণের ছোঁয়া/চোখ দুটো যেই আঁকি।/বরের পাশে বউ হেঁটে যায়/কলসি কাঁখে মেয়ে/বাউল চলে গ্রামের পথে/মাটিরই গান গেয়ে। আমি যেখানে থাকি, তার চারপশেই মৃৎশিল্পীদের ঘর। নদিয়া জেলার ঘূর্ণি, বিশ্বের দরবারে মাটির পুতুলের জন্য যার খ্যাতি। সারাবছর […]