ছোটোবেলায় রথযাত্রার দিনে রথের সারথিটি বেশ চোখ টানত! কেমন সুন্দর গোঁফওলা, মাথায় পাগড়ি, মুখে মুচকি হাসি। হাতেধরা দড়ির গোছা নিয়ে ঘোড়াদের বশ করে। ভক্তদের টানাটানিতে তিন ভাইবোন প্রায়শই পড়োপড়ো, কিন্তু রথচালক তার নিজের জায়গাতে অটল। ফুলের মালা, ধূপের ধোঁয়ার আড়ালে দারুব্রহ্ম কে বিশেষ দেখতে পেতাম না। তাই সারথিকেই জগন্নাথ মনে করে বেশ কয়েকবার পেন্নাম ঠুকে […]