| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

মনিটরিং কমিটি থেকে বাদ পুর প্রশাসক গৌতম দেব, রঞ্জন সরকার, বিতর্ক দলের অন্দরে : কুশল দাশগুপ্ত

Reporter
কুশল দাশগুপ্ত / ৩৩১ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

জেলা কমিটির পর এবার মনিটরিং কমিটিতেও ঠাঁই হলো না গৌতম দেব ও রঞ্জন সরকারের। শাসক দলের অন্দরেই শুরু হয়েছে বিতর্ক।

পূজোর পর্ব মিটলেই পুরসভা নির্বাচন। আর পুরসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে ঘর গোছাতে শুরু করে দিয়েছে প্রতিটি রাজনৈতিক দল। এদিকে বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতায় আসলেও দার্জিলিং জেলায় ধরাশায়ী হয়েছে ঘাস-ফুল শিবির। সেজন্য পুর নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়ি পৌরনিগম দখল করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। বাড়তি সুবিধা পেতে শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডে গৌতম দেব, রঞ্জন সরকার, অলোক চক্রবর্তীর মতো জেলার প্রথম সারির নেতাদের বসিয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। কিন্তু দলের এক পদ এক নেতার সিদ্ধান্ত অনুযায়ী এবার পুর নির্বাচনের জন্য শিলিগুড়ি পৌরনিগমের ৪৭ টি ওয়ার্ডের সাংগঠনিক দেখাশোনার ক্ষেত্রে একটি আলাদা মনিটরিং কমিটি গঠন করল  তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব।

দলীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের পর রাজ্য জুড়ে জেলা কমিটিতে রদবদল করেছে রাজ্যের শাসকদল। পরাজয়ের পরিণতি হিসেবে জেলা কমিটিতে ঠাঁই হয়নি প্রাক্তণ পর্যটন মন্ত্রী গৌতম দেব ও প্রাক্তণ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকারের। তবে তাদের পুর প্রশাসক হিসেবে গৌতম দেবকে নিয়োগ করেছে শাসকদল। গৌতম দেব ও রঞ্জন সরকারকে সামনে রেখেই পুর নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ঘাস-ফুল শিবির। পুর নির্বাচনের জন্য শিলিগুড়ি পৌর এলাকার ৪৭ টি ওয়ার্ডের সংগঠন পরিচালনার কারণে সাত জনের একটি পৃথক কমিটি গঠন করেছে শাসকদল। কিন্তু জেলা কমিটির পর এবার সেই মনিটরিং কমিটিতেও জায়গা হয়নি গৌতম দেব ও রঞ্জন সরকারের। দলীয় সূত্রে জানা গিয়েছে, সাতজনের কমিটিতে রয়েছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপিয়া ঘোষ, দলের চেয়ারম্যান অলোক চক্রবর্তী, দলের মুখপাত্র বেদব্রত দত্ত, রাজ্য তৃণমূলের সম্পাদক প্রতুল চক্রবর্তী, জয়ন্ত কর, দুলাল দত্ত ও প্রদীপ গোয়েল। মনিটরিং কমিটিতে গৌতম দেব ও রঞ্জন সরকারের মতো নেতৃত্ব না থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরেই।

দলের মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, “পুর নির্বাচনের বিষয় মাথায় রেখে রাজ্য কমিটি সাত জনের একটি মনিটরিং কমিটি গঠন করেছে। ওই কমিটি নির্বাচন পর্যন্ত পুর এলাকার ৪৭ টি ওয়ার্ডের সংগঠনকে পরিচালনা করবে।” ওই বিষয়ে অবশ্য রঞ্জন সরকার বলেন, “রাজ্য কমিটির নির্দেশে ওই কমিটি গঠন করা হয়েছে। তাতে আমার কিছু বলার নেই। দল যা সিদ্ধান্ত নেবে সেইমতোই কাজ হবে।”

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev