| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ স্বাধীনতা — অর্জন নয়, দায়িত্বও : যশোবন্ত রায় চোখের বালি যখন চোখের বালিশ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাগ্মী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হুমায়ুন কবিরকে কি বাঙালি ভুলে গেল : অসিত দাস পূর্বিতা পুরকায়স্থ-র ছোটগল্প ‘প্রান্তিক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উই দ্য পিপল অব ইণ্ডিয়া : দিলীপ মজুমদার সিনে সেন্ট্রালের লুসোফন চলচ্চিত্র উৎসবে পর্তুগিজ ছবি — ফ্লাইট অফ ক্রোকোডাইল : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মুখার্জিবাড়ি — জিরাট ও রসা রোড : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বাংলাদেশেকে লুক ইস্ট পলিসি বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

সাম্প্রদায়িক সম্প্রীতির পুজো মালবাজার ওদলাবাড়িতে : কুশল দাশগুপ্ত

Reporter
কুশল দাশগুপ্ত / ৩৮৬ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেই এবার মালবাজার মহকুমার ওদলাবাড়িতে দুর্গা পুজো হচ্ছে। প্রথম বর্ষের এই দুর্গা পুজোয় সব ধর্মের মানুষজন সামিল হয়েছে। বৃহস্পতিবার ঘটপুজোর মাধ্যমে কাঠি পড়ল পুজোর ঢাকে। উপস্থিত ছিলো সব ধর্মের মানুষেরা। এই পুজোর মাধ্যমে সবাইকে সাম্প্রদায়িকতার বার্তা দিতে চায় এই পুজো কমিটি। তবে প্রথম বছরে ভালোই জাঁকজমক করে হচ্ছে এই পুজো। পুজো কমেটির প্রেসিডেন্ট দিলীপ চৌধুরী বলেন, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির পুজো। সবধর্মের মানুষকে নিয়েই শুরু করলেন দুর্গাপুজো।

হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষকে নিয়েই হচ্ছে এই পুজো। এই পুজো থেকে সবাইকে বার্তা দিতে চাই আমরা একই ফুলের দুটি কুসুম হিন্দু-মসুলমান। বললেন, ভাইস প্রেসিডেন্ট ফিরোজ খান। মালবাজার ব্লকের ওদলাবাড়ি ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে দেবীপাড়ায় হচ্ছে এই পুজো। হাতে আর মাত্র কয়েকটা দিন। এই পরিস্থিতিতে মন্ডপ তৈরীর কাজ চলছে জোর কদমে। পুজোর চার দিন ভোগের পাশাপাশি রয়েছে নানা অনুষ্ঠান।

এই পুজোর কমেটির ভাইস প্রেসিডেন্ট ফিরোজ খান, নফসর আলী বলেন, গত দু-বছর করোনার জন্য সবাই গৃহবন্দী। সেই জন্য একে অপরের সাথে ভাব বিনিময় বন্ধ। এই পুজোর মাধ্যমে সবাইকে এক বন্ধনে আবদ্ধ করতেই পুজোর আয়োজন। আমাদের একটাই বিশেষত্ব যে আমাদের সব কিছুই ভাগ করে হয় এখানে হিন্দু মুসলমানের কোনও বিভেদ নেই। মুসলমান হিন্দু বলে আমাদের পূজোতে কোন বাধা আসে না, আমরা আমাদের পূজোর দায়িত্ব পুরোপুরি ভাগ করে নিই। আমাদের এখানে প্রত্যেকের মতামত  নিয়েই  সব কাজ করা হয়, ষষ্ঠী থেকে অষ্টমী, নবমী থেকে দশমী হিন্দু-মুসলিম মিলেই এই পুজো করা হয়। আমাদের সবাইকে নিয়েই চলতে হয়, তাই আমরা কোন বিভেদ বিচ্ছেদ মানি না, সে কারনেই হয়ত আমাদের পুজো এতটা জনপ্রিয় হয়ে উঠেছে।

ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমাকে পূর্ন সহযোগীতা করেন আমার হিন্দু ভাইরা। তাদের সাহায্য না পেলে আমি হয়ত সফলভাবে এই কাজটা সম্পূর্ন করে উঠতে পারতাম না, জানালেন ভাইস প্রেসিডেন্ট ফিরোজ খান, তিনি জানান আমাদের পূজোতে কোন বিভেদ না থাকায় আমরা হয়ত সফলভাবে কাজ করতে পারি। যখন চাঁদা তুলতে যাই তখন কিন্তু আমি নিজেকে মুসলমান ভাবি না একজন মানুষ ভাবি। এখন আমাদের পুজো যে জায়গাতে চলে গেছে এখান থেকে আমাদের ভবিষ্যতে আরো বড় পরিকল্পনা আছে বলে জানালেন ফিরোজ খান।

আমাদের এই পূজোতে সবাই একসাথে খাওয়া দাওয়া করে একই সাথে বসে আনন্দ করে কোন বিভেদ বিচ্ছেদ আমাদের এখানে কাজ করে না। শুধু পূজোই নয় সারা বছরই আমরা এইভাবে একসাথে মিলেমিশে থাকি জানিয়ে দিলেন এই পূজোর অন্যতম উদ্যেক্তা ফিরোজ খান।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev