| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

ট্রান্সফরমারের নিচে ফলের পশরা নিয়ে বসেন রামগোপাল : সজল দাশগুপ্ত

Reporter
সজল দাশগুপ্ত / ৩৮৮ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

নিজের জীবনের ঝুঁকি নিয়ে ট্রান্সফরমারের নিচে বসে ফল ও সবজির পশরা সাজিয়ে দীর্ঘ ২৫ বছর ধরে দোকান করছেন রায়গঞ্জ শহরের বাসিন্দা রামগোপাল সরকার। তাকে এই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান ট্রান্সফরমারের নিচে দোকান করা সত্যিই বিপদজনক। কিন্তু তার পরিবারের সদস্যসংখ্যা পাঁচ। এতজন মানুষের পেট চালানোর জন্য তাকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সুদীর্ঘ ২৫ বছর ধরে ব্যবসা করতে হচ্ছে। এর অন্যথা হলে পাঁচজনের পেটের ভাত জুটবে না বলে তিনি জানান।

রায়গঞ্জ শহরের কেন্দ্র বিন্দুতে অবস্থিত বাজারে রাস্তার দুই ধারে দুটো ট্রান্সফর্মার রয়েছে। ট্রান্সফর্মার গুলির নিচে শুধু গোপালবাবু নন আরো অনেকে ব্যবসা করেন। এই প্রসঙ্গে রামগোপাল বাবু জানান ট্রান্সফর্মার গুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ হয়, আর তিনি দীর্ঘ ২৫ বছর ধরে ব্যবসা করছেন। এই ২৫ বছরে কোনো রকম বিপদ হয়নি। তবে ঝড় বৃষ্টি এলে পেছনের এলাকায় চলে গিয়ে তিনি ব্যবসা করেন।

সম্প্রতি রায়গঞ্জ পৌরসভার থেকে নোটিশ দেওয়ার কারণে যারা ট্রান্সফরমারের নিচে বসে ব্যবসা করতেন তারা সকলেই অন্যত্র চলে গিয়েছেন। ব্যতিক্রম শুধু রামগোপাল সরকার। এই প্রসঙ্গে রামগোপাল বাবু জানিয়েছে তিনি যদি ব্যবসা করতে অন্যত্র জান তাহলে তার পরিবারের সদস্যরা না খেতে পেয়ে মারা পড়বে। তাই যতই অসুবিধা হোক না কেন তাকে এই ভাবে ব্যবসা করতে হবে।

এই প্রসঙ্গে রায়গঞ্জের মার্চেন্ট এসোসিয়েশন এর সম্পাদক জানিয়েছেন তাকে বারবার করে অনুরোধ করা হয়েছে অন্যত্র গিয়ে ব্যবসা করবার জন্য। এছাড়া রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে সবরকম সহযোগিতা করা হবে রামগোপাল সরকার কে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev