| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

আবারও দুয়ারে সরকারের ক্যাম্পে চরম অব্যবস্থা, ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে মাথা ফাটলো বৃদ্ধার : কুশল দাশগুপ্ত

Reporter
কুশল দাশগুপ্ত / ২২৩ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ২১ আগস্ট, ২০২১

দুয়ারে সরকারের ক্যাম্পে চরম অব্যবস্থা ছবি জলপাইগুড়িতে। কোভিড স্বাস্থ্য বিধিকে অমান্য করে রাজ্যের বিভিন্ন দুয়ারে সরকারের ক্যাম্পে প্রতিদিনই ভীড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। ভীড়ের চাপে প্রতিদিনই অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ। দুদিন আগে দুয়ারে সরকারের ক্যাম্প খোলার সময়, ভীড়ের চাপে ওল্ড মালদার সাহাপুরে আহত হন বেশ কয়েকজন। এবার ভীড়ের চাপে পড়ে গিয়ে মাথা ফাটলো লাইনে দাঁড়ানো এক বৃদ্ধার। কিন্তু মাথা ফাটলেও, মাথায় রক্ত নিয়েই লক্ষ্মীর ভান্ডারের ফর্ম পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রইলেন বৃদ্ধা। চুড়ান্ত অব্যবস্থার প্রায় একই চিত্র রাজ্যের বিভিন্ন দুয়ারে সরকারের ক্যাম্পে। আর এই অবস্থায়, দুয়ারে সরকারের ক্যাম্পে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ।

জলপাইগুড়ি পুরসভা এলাকার পর, শহর সংলগ্ন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় আজ থেকে শুরু হল দুয়ারে সরকারের ক্যাম্প। গ্রাম অঞ্চলে প্রথম দিনের ক্যাম্পেই দেখা গেলো চূড়ান্ত অব্যবস্থার চিত্র। লক্ষ্মীর ভান্ডারের ফর্ম নিতে জলপাইগুড়ি সরদাপল্লীর বাসিন্দা বীণা সরকার, সকাল ৭টা থেকে জলপাইগুড়ির খড়িয়া গ্রামপঞ্চায়েতের পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প গিয়ে লাইনে দাঁড়ান৷ ক্যাম্প শুরু হতেই হাজার হাজার মানুষ এই ক্যাম্পে এসে ভীড় করেন। কোভিড বিধিনিষেধ উপেক্ষা করে চলে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি৷ লোকের ভীড়ের চাপে পড়ে গিয়ে মাথা ফেটে যায় বীণা দেবীর। তার মাথা ফেটে গেলেও, সেই রক্তাক্ত অবস্থাতেই শুধুমাত্র ফর্ম পাওয়ার জন্য বীণাদেবীকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়৷ এই দৃশ্য দেখে হতবাক অনেকেই৷ পাশাপাশি করোনার তৃতীয় ঢেউ-এর আশঙ্কায় সরকারের পক্ষ থেকে একাধিক বিধিনিষেধ লাগু করা হলে, দুয়ারে সরকারের ক্যাম্পগুলিতে কোভিড বিধি ভাঙার ছবিটা প্রকট। আর এই নিয়েই প্রশাসনিক অব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকার সাধারণ মানুষ৷

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev