| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

গোপীবল্লভপুরে নদী ভাঙ্গন পরিদর্শনে মানস ভুইয়া-সহ অন্যান্য মন্ত্রী ও বিধায়ক

Reporter
পেজফোর, নিউজ ডেস্ক / ৫৫২ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ৭ আগস্ট, ২০২১

ঝাড়গ্রামে ইয়াসের তেমন প্রভাব চোখে পড়েনি। তবে ইয়াসের প্রভাবে ঝাড়খণ্ডের বেশ কিছু এলাকায় তুমুল বৃষ্টি হওয়ায় গালুডি জলাধার থেকে সুবর্ণরেখা নদীতে ছাড়া হয় ৩ লক্ষ্য কিউসেক জল। ফলে সুবর্ণরেখা নদীর বেশ কিছু উপকূল সংলগ্ন এলাকা প্লাবিত হয়েছিল। তারপর গত কয়েকদিন ধরে দফায় দফায় চলছে বৃষ্টিপাত। এর ফলে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ নং ব্লকের চোরচিতা-১ ও ভামাল এলাকার নদী ভাঙ্গনে ক্রমশ বাড়ছে আশঙ্কা ও উদ্বেগ।

প্রতি বছরই গালুডি জলাধার থেকে জল ছাড়া হয়। এতে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ১ ও ২ ব্লক, সাঁকরাইল এবং নয়াগ্রাম এই চারটি ব্লকের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এবারও  জেলা প্রশাসনের তরফ থেকে ব্লক ও নদী তীরবর্তী এলাকার মানুষজনকে ক্রমাগত সতর্ক করা হয়েছে।

শনিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ নং ব্লকের চোরচিতা-১ নং অঞ্চলের চোরচিতা ও ভামাল এলাকায় নদী ভাঙ্গন পরিদর্শন করলেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া, হুমায়ুন কবীর; কারিগরি শিক্ষা প্রতিমন্ত্রী, শ্রীকান্ত মাহাত; ক্ষুদ্র,ছোট,মাঝারি,শিল্প ও বস্ত্র প্রতিমন্ত্রী, বীরবাহা হাঁসদা; বনপ্রতিমন্ত্রী।এছাড়াও হাজির ছিলেন দুলাল মুর্মু; বিধায়ক,নয়াগ্রাম, দেবনাথ হাঁসদা; বিধায়ক,বিনপুর বিধানসভা, খগেন্দ্র নাথ মাহাত; বিধায়ক, গোপীবল্লভপুর বিধানসভা, মাধবী বিশ্বাস; সভাধিপতি,ঝাড়গ্রাম এবং টিঙ্কু পাল; সভাপতি গোপীবল্লভপুর-২নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি।

পরিস্থিতি দেখে ঘটনাস্থল থেকেই জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া চিফ ইঞ্জিনিয়রকে ফোন করে দ্রুত ব্যবস্থা নিতে বলেন।তিনি বলেন এই মুহুর্তে ভামাল এলাকার যা অবস্থা তাতে বাঁধ না দিলে খুব দ্রুত গ্রামটি জলে তলিয়ে যাবে।

প্রসঙ্গত রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর ঝাড়্গ্রামে যাওয়ার কথা। তার আগে ফুলে ফেঁপে ওঠা সুবর্ণরেখার তাণ্ডবে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ নং ব্লকের চোরচিতা-১ ও ভামাল এলাকার নদী ভাঙ্গন পরিদর্শনে হাজির হয়েছিলেন উল্লেখিত মন্ত্রী ও বিধায়করা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev