| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

বাংলাকে বাংলার অর্থ দিতে হবে বঞ্চনা ও লাঞ্ছনা করা চলবে না

Reporter
পেজফোর, নিউজ ডেস্ক / ৪৭১ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

বাংলার প্রতি বিজেপি পরিচালিত কেন্দ্রের মোদী সরকারের বিমাতৃসূলভ আচরণ ও বঞ্চনার প্রতিবাদে উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস পরিবারের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় পেঁড়ো নেতাজী সংঘ সংলগ্ন মাঠে। এদিন সভামঞ্চ থেকে উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা হাওড়া গ্রামীণ জেলার তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটর বিধায়ক সমীর পাঁজা বলেন, নোটবন্দী থেকে রেলের বেসরকারীকরণ, সমবায় ব্যাঙ্কে অনৈতিক ভাবে হস্তক্ষেপ—প্রতিটি ক্ষেত্রেই বাংলার মুখ্যমন্ত্রী তথা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম গর্জে উঠেছেন। তার প্রতিটি ক্ষেত্রে বাংলার মানুষ পদে পদে প্রমাণও পেয়েছেন। বাংলার প্রাপ্য ৫৪ হাজার কোটি টাকা, ১০০ দিনের কাজের টাকা-সহ আমফান ঘূর্ণিঝড়ে প্রাপ্য যে অর্থ, তা না দিয়ে কদর্য ভাবে নোংরা রাজনীতি করে যেভাবে কেন্দ্রের মোদী সরকার বিমাতৃসূলভ আচরণ করে চলেছে তা অত্যন্ত দুঃখজনক।

উদয়নারায়ণপুরে বিজেপির যেসব গুটিকয়েক সমর্থক আছেন, কান খুলে শুনে রাখুন উদয়নারায়ণপুরবাসীর মধ্যে বিভাজন এবং বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করার চেষ্টা করবেন না। সিপিএমের রক্তচক্ষু উপেক্ষা করে আজ ১০ বছরের কাছাকাছি উদয়নারায়ণপুরের মানুষকে সুরক্ষিত রাখতে পেরেছি আমরা, ফিরে আসতে দিইনি আমরা সেই খুনের, পালিয়ে বেরানোর দিনগুলোকে। যদি মনে করেন ভদ্রতা আমাদের দুর্বলতা, তাহলে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে কীভাবে তার যোগ্য জবাব দিতে হয় তা আমরাও জানি।

স্মরণ করিয়ে দিই, দেবীপুরের রায়চকে নিমাই সিং এর হত্যার বদলা নিইনি আমরা, নদীর ওপারে খোশালপুরের রতনপোতায় গোবিন্দ দাসকে কুপিয়ে হত্যা, মান্দারিয়া খালে সঞ্জীব দে কে হত্যা করা থেকে কান্দুয়ায় গোপাল পাত্রের খুনের বদলা নিইনি আমরা, শান্তি ফিরেছে উদয়নারায়ণপুরে। আরামবাগের সিপিএমের অনিল বসু থেকে তাবড় তাবড় নেতাকে আমরা হটিয়েছি, আর আপনারা তো নাদান। খবর নিয়ে দেখবেন কমরেডদের থেকে একটু, কাউকে পাশে পাইনি সেদিন, খবর রাখতেন, পাশে থাকতেন একজনই, আমাদের দিদি মমতাদি। দিনে বাম রাতে রাম এর বন্ধুরা আজ কন্যাশ্রী থেকে রুপশ্রী, জন্মালে শিশুসাথী আর মৃত্যুকালে সমব্যাথী, মাঝখানে সবুজসাথী থেকে শুরু করে কৃষকবন্ধু, বিনামূল্যে রেশন, স্বাস্থ্য সবকিছুই উপভোগ করার সুবিধা পাচ্ছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই।

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সুর, প্রতিবাদের ভাষা আরও জোরদার করার ডাক দিয়ে এদিন বিধায়ক সমীরবাবু আগামী ২০শে সেপ্টেম্বর উদয়নারায়ণপুর বিডিও অফিসের সামনে বিক্ষোভ সমাবেশের কথা জানান, পাশাপাশি জানান ২৭শে সেপ্টেম্বর ঐতিহাসিক কান্দুয়া দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সাথে সাথে সেখানেও উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস পরিবারের সঙ্গে যুক্ত হবেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত কর্মীরা।

পেঁড়ো নেতাজী সংঘ সংলগ্ন মাঠে এদিন প্রতিবাদ সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর ও বিধায়ক সমীর পাঁজার হাত ধরে ৭০০ জনেরও বেশি সিপিএম বিজেপি নেতৃত্ব ও কর্মী আনুলিয়া, বসন্তপুর, খোশালপুর, বালিচক মোট ৪টি অঞ্চল থেকে উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস পরিবারের সাথে যুক্ত হলেন।

বিধায়ক সমীর কুমার পাঁজা ছাড়াও উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি দীপঙ্কর দাস, জেলা পরিষদ সদস্য মৃত্যুঞ্জয় সামন্ত, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও কুরচি শিবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি লক্ষীকান্ত দাস, জেলা পরিষদ সদস্যা অপর্ণা সাহা, উদয়নারায়ণপুর ব্লক যুব তৃণমূল সভাপতি ও কার্যকরী সভাপতি তন্ময় চক্রবর্তী ও সেকেন্দার মোল্লা-সহ আঞ্চলিক তৃণমূল সমগ্র নেতৃত্ব।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev