| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

বারিকুলের গোপন গুহায় শহীদ ক্ষুদিরামকে শ্রদ্ধাঞ্জলি

Reporter Default
রিপোর্টার / ২২৭ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

ক্ষুদিরাম বাঙালি জীবনের চিরন্তন প্রেরণা। ফাঁসির মঞ্চে হাসি মুখে যিনি মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন তিনি ক্ষুদিরাম। অদম্য সাহস আর নিখাদ দেশপ্রেমের কাছে প্রতাপশালী ব্রিটিশ যার কাছে নতজানু হতে বাধ্য হয়েছিল তিনি ক্ষুদিরাম। আজ প্রয়াণ দিবস। বাঁকুড়ার রানিবাঁধের বারিকুলের ‘ছেঁদা পাথর’ এক ঐতিহাসিক জায়গা। স্বাধীনতা আন্দোলনের সময় এখানেই ছিল বিপ্লবীদের গোপন আস্তানা।

আজ থেকে প্রায় ১১৭ বছর আগে আম্বিকানগরের জমিদার রাইচরণ ধবলদেবের পৃষ্ঠপোষকতায় ছেঁদা পাথরের গোপন গুহায় ক্ষুদিরামদের বোমা বাঁধার কাজ চলত। আর এখান থেকেই বিপ্লবীদের গোপনে স্বদেশী আন্দোলনের কাজ চলত। স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষুদিরাম বসু এইখানে আত্মগোপন করেছিলেন এবং এখানে থেকেই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিপ্লবী আন্দোলনের পরিকল্পনা করতেন।

আজ সেই জায়গায় দাঁড়িয়ে সশ্রদ্ধ প্রণাম জানালেন রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি। উপস্থিত ছিলেন সভাধিপতি, রায়পুর বিধানসভার বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু, জেলা পরিষদের সদস্য চিত্তরঞ্জন মাহাতো, বিডিও শুভদীপ পালিত, বারিকুল থানার আইসি, পঞ্চায়েত প্রধান প্রমুখ। বিধায়ক জ্যোৎস্না মান্ডি বলেন, তিনি দেশের জন্য মাত্র ১৮ বছর বয়সে ফাঁসির দড়ি গলায় পড়েন। অমর শহীদ ক্ষুদিরাম বসুর শহীদ দিবসে তাকে সশ্রদ্ধ প্রণাম জানাতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান বলে মনে করছি।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev