| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

দিলীপ ঘোষ পাতাখোর, পরিযায়ী শ্রমিকরাই সুঁটিয়ে লাল করে দেবে বিজেপিকে: অনুব্রত

Reporter Default
রিপোর্টার / ৩০৯ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ১১ মে, ২০২০

দিলীপ ঘোষ পাতাখোর। পাতার নেশা করেন। মদ খেলে ধরা পড়বেন, গাঁজা টানলে গন্ধ উঠবে, সে কারণেই পাতার নেশা করেন। ওঁদের দলের সবাই মিথ্যা কথা বলেন। পরিযায়ী শ্রমিকরা বিজেপির কাণ্ডকারখানা দেখছেন। তাঁরাই ফিরে এসে এমন প্যাদানি দেবেন, সুঁটিয়ে লাল করে দেবেন, যে দিল্লি দেখবে সোঁটানোর কী দাম। সোমবার ১১ মে এ কথাই বললেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, দিলীপ ঘোষকে আমার প্রশ্ন, রেশনের এক কেজি করে ডাল কোথায় গেল? মানুষকে পরিষেবা না দিয়ে ঘরে বসে বাত মারছেন! নরেন্দ্র মোদী বলেছিলেন, চাল দেবেন। ২০১৬-১৭-র চাল দিলেন, কালো চাল, পোকা ভর্তি, ইঁদুর মরা, কী নাই? এক কেজি করে ডাল দেবেন বলেছিলেন, এখন বলছেন ডাল দিতে পারব না। মিথ্যা কথা বলার জন্য আপনাদের লজ্জা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা করে দেখান। বাংলা নিয়ে বড়ো বড়ো কথা বলছেন বিজেপি নেতারা! মধ্যপ্রদেশে কাদের সরকার? শ্রমিকদের কেন ফেরায়নি। মালগাড়িতে কাটা পড়লেন ১৬ জন, কয়েকজন আহত হলেন। পথ দুর্ঘটনায় মধ্যপ্রদেশে পরিযায়ী শ্রমিকরা মারা গেলেন! এখন নরেন্দ্র মোদী ট্রেন চালাচ্ছেন। লকডাউন ঘোষণার পর চারদিন ট্রেন চালালে তো শ্রমিকরা মরতেন না। বিজেপি গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের কথা ভাবে না। 

ভারতে করোনা আনার নায়ক বলে মোদীকে চিহ্নিত করে অনুব্রত বলেন, নমস্তে ট্রাম্প হলো। ট্রাম্পকে আমেদাবাদ, দিল্লি, আগ্রা নিয়ে ঘুরলেন। অতো সিকিউরিটিরর লোকজন এসে করোনা ছড়াল। তাই দেশে করোনা সংক্রমণের নায়ক নরেন্দ্র মোদী। যে গুজরাট মডেলের কথা বলে ওরা হা হা করে, সেখানে মানুষ মরছেন, হাজার হাজার মহিলা হায় হায় করছেন!

অপদার্থ, ভাঁওতাবাজ প্রধানমন্ত্রীর জন্য আজ দেশের এই অবস্থা। অমিত শাহকে আক্রমণ করে অনুব্রত বলেন, উনি যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে রয়েছেন তা নিয়ে কোনও অভিজ্ঞতা বা আইডিয়া ওঁর নাই। ফলস কথা বলে রাজনীতি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কী কাজ করছেন তা বাংলার মানুষ দেখছেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে যোগী আদিত্যনাথ, বিজয় রূপানি, শিবরাজ সিং চৌহান, কেজরিওয়ালরা কটা হাসপাতালে গেছেন আমাকে দেখান। মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে ঘুরে ঘুরে মানুষের পাশে থেকেছেন, সচেতন করেছেন। বাংলার ভগবান মমতা বন্দ্যোপাধ্যায়কে শত কোটি প্রণাম জানাই। পুলিশ, প্রশাসন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী-সহ করোনা যোদ্ধাদের কুর্নিশ জানান অনুব্রত। লকডাউনে যেখানে সাতজনের বেশি জমায়েত নিষেধ সেখানে বিজেপি রাস্তায় নেমে আন্দোলন কীভাবে করতে পারে তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনুব্রত বলেন, দিলীপ ঘোষ নেশার ঘোরে কী বলেন বোঝেন না। বললেন এক লাখ পরিযায়ী শ্রমিক নাকি তাঁকে ফোন করেছেন। প্রশাসন লিস্ট চাইলে দিতে পারেননি। মিথ্যা কথা লোকদেখানো আন্দোলন করতে গেলে মানুষ এবার ওদের কান মুলে দেবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev