| | |
এই মুহূর্তে ::
নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয় বিচিত্র লোক সংস্কৃতি — নন্দোৎসবে নারকেল কাড়াকাড়ি : সুব্রত দত্ত গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস চলচ্চিত্র অভিনয়ের সংজ্ঞা ছিলেন উত্তম : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আমার প্রিয় গল্পগুলো : নুসরাত সুলতানা
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

ভবঘুরে চার্লির কোনও দেশ নেই

Reporter
সুদেব সিংহ / ৫১২ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

নিজের আত্মকথা ‘মাই অটোবাইয়োগ্রাফি’-তে সোজাসুজি নিজের কথা বলতে শুরু করেন চার্লস স্পেন্সার চ্যাপলিন। তিনি বলছেন, তাঁর জন্ম ১৮৮৯ সালের ১৬ এপ্রিল রাত্রি ৮টার সময়। দক্ষিণ লন্ডনের ওয়ালওর্থ অঞ্চলের ইস্ট লেনে। কিছুদিন পরেই তাঁরা ল্যাম্বেথ-এর ওয়েস্ট স্কোয়ার অঞ্চলে চলে যান। তাঁর মা হ্যানা চ্যাপলিন মঞ্চে অভিনয় করতেন। তাঁর বাবা চার্লস স্পেন্সার চ্যাপলিন সিনিয়র, বাড়ির কোনও দায়িত্ব পালন করতেন না। সিডনি নামের চার্লির চার বছরের বড়ো ভাইটিও অভিনয়ের সঙ্গেই জড়িয়ে পড়েন। চার্লির বেশ মনে পড়ে, রাত্রে মা বাড়ি ফিরে এক প্রস্থ পোশাক খুলতেন বাইরের ঘরের টেবিলের কাছে, বাকিটা শোয়ার ঘরে গিয়ে। দুই ভাই সকালে ঘুম থেকে উঠে দেখতেন, টেবিলে কেক এবং ক্যান্ডি সাজানো থাকতো। দুই ভাই বুঝতে পারতেন, আসলে মা বেলা পর্যন্ত ঘুমোবেন। দুই ভাই যাতে শোরগোল না করে, সেইজন্য টেবিলে সাজিয়ে রেখেছেন নানাবিধ লোভনীয় খাবার। হানা ছিলেন সুবরেট (Soubrette)- একরকম অভিনয় শিল্পী যিনি হাস্যরস, নৃত্যগীতে পটু। কিন্তু কিছুদিন পরেই অসুস্থ হয়ে পড়লেন হানা। তাঁকে পাঠাতে হলো মানসিক অবসাদ কেন্দ্রে। আর চার্লিকে ভর্তি করতে হলো মধ্য লন্ডনের কপর্দকশূন্যদের জেলা স্কুলে।

ভিক্টোরীয় অভিনয়ে বারলেস্ক (Burlesque) ভ্যারাইটি, এইসব বিনোদনের মাধ্যম ছিল। চার্লি কাজ শুরু করেছেন খুব অল্প বয়সে। ইংল্যান্ডের হ্যাম্পশায়ার জেলায় অ্যালডারশট-এ এক বারলেস্কের আসরে অসুস্থ হয়ে পড়েছিলেন হ্যানা। তখন চার্লির মাত্র পাঁচ বছর বয়স। এর পর দাদা সিডনির হাত ধরে মার্কিন দেশের ফ্রেড কার্নো কোম্পানিতে অভিনয়ের জন্য যোগ দেন।

১৯১৪ সালে চার্লির যখন মাত্র ২৫ বছর বয়স, তখন নিউ ইয়র্ক মোশন পিকচার্স-এর সাথে তিনি চুক্তিবদ্ধ হন সপ্তাহে ১৫০ ডলারের বিনিময়ে। নির্বাক যুগ থেকেই ফিল্ম যখন টকি (Talkie) হলো, তখন অনেকে আশঙ্কা করছেন, এই বুঝি ফিল্ম নাটকীয় হয়ে পড়বে। কিন্তু চার্লি সবসময়ই অত্যাশ্চর্য। ‘দ্য কিড’, ‘গোল্ড রাশ’, ‘মডার্ন টাইমস’, ‘দ্য গ্রেট ডিক্টেটর’, ‘মোসিয়ে ভেরদো-র চার্লি আর লাইমলাইট-এর চার্লি তো একেবারেই আলাদা। লাভ (Love) শব্দটা কে না ব্যবহার করেছেন। অথচ লাইমলাইট-এ চার্লি যখন বার বার লাভ শব্দটা ব্যবহার করেন, সে যেন এক মায়ামুহূর্ত গড়ে ওঠে। ওই মুহূর্তে চার্লি যেন নিয়ে আসেন তাঁর শিল্পকৃতির সাফল্য-ব্যর্থতা, জয়-পরাজয় এবং জীবনজোড়া হাসি-কান্নার দোলাচলের প্রতিটি কাহিনি। নিজের আত্মকথায় লিখেছেন, ওই মুহূর্তটি পড়ে দেখতে দেখতে নিজেও আবেগ-বিহ্বল হয়ে পড়েছিলেন।

এ বছর ‘ইউনাইটেড আর্টিস্টস কোম্পানি’র শতবর্ষ। এই ডিস্ট্রিবিউশন কোম্পানি গড়ে তুলেছিলেন চার্লি চ্যাপলিন, ডি ডব্লিউ গ্রিফিথ, ফেয়ারব্যাঙ্কস, মেরি পিকফোর্স প্রমুখ। অসংখ্য ছোটো ছবিও নির্মাণ করেছেন চার্লি। ‘দ্য ট্র্যাম্প’, ‘দ্য ভ্যাগাবন্ড’— এসব তো তাঁর ছবির নাম। চার্লি নিজেই লিখেছেন, ঢোলা প্যান্ট পরলাম (ব্যাগি), আঁটোসাঁটো কোট পরলাম, মাথায় টুপি চাপালাম, পায়ে গাবদা জুতো পরে আয়নার সামনে দাঁড়ালাম। মনে হলো, কীসের যেন খামতি। নাকের নীচে ছোট্ট ওই গোঁফ বানালাম। কে না জানে, ওই নিয়েই তো বিশ্বজয়। জার্মানির হিটলার চ্যাপলিনের হাতে আজও মার খেয়ে চলেছেন। রাশিয়ায় রেড আর্মির হাতে তাঁর পরাজয় সূচিত হয়েছিল স্তালিংগ্রাদের অবরোধের মধ্যে দিয়ে। ওই যে চ্যাপলিন বলেছেন, যে দিন তুমি মন খুলে হাসোনি, জানবে কিছু করোনি। ওই হাসি অস্ত্রেই হিটলারকে আজও উত্তম মধ্যম দেন চার্লি চ্যাপলিন। হিটলার তামাদি হয়ে গেছেন। কিন্তু ‘দ্য গ্রেট ডিক্টেটর’ আজও নতুন।

চার্লির একটি ফিল্মে একটি দৃশ্য আছে যেখানে এক সীমান্তপ্রহরী ওই ভবঘুরেকে ঘাড় ধাক্কা দিয়ে সীমান্ত পার করে দেয়। সীমান্তের এপারে আমেরিকা, অন্য দিকে মেক্সিকো। দুই সীমানার দিকে পা রেখে থপ থপ করে কোলা ব্যাঙের মতো হেঁটে যান চার্লি। আসলে এই ভবঘুরেকে কোন দেশের সীমানা আবদ্ধ করবে! তাঁর দেশ ইংল্যান্ডে তিনি ধিক্কৃত, তাঁর কাজের দেশ আমেরিকা থেকেও বিতাড়িত। চার্লি তো মারা গিয়েছেন সুইৎজারল্যান্ডে, ১৯৭৭ সালের ২৫ ডিসেম্বর। আজও বিশ্ব মানচিত্রের ওপর দিয়ে হেঁটে বেড়ান সেই ভবঘুরে। আমরা অপলক চোখে চেয়ে থাকি আর ভাবি, তাঁর আবার দেশকালের সীমা হয় নাকি!

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev