শূন্যতাই পূর্ণতার আধার। যত শূন্যতার হাহাকার, ততই পূর্ণতার গরিমা। নাম-যশ-খ্যাতি সবেতেই তার বিস্তার। অন্যদিকে সাফল্যের মাত্রায় স্মরণের ঐতিহ্য গড়ে ওঠে, ব্যর্থতায় তার বিস্মরণ ঘটে। আপাতভাবে দেশবরেণ্য সুভাষচন্দ্র বসুর(১৮৯৭-?) প্রতি বাঙালিমানসের আবেগ ও শ্রদ্ধার বিষয়টি স্বাধীনতা সংগ্রামে সমরসঙ্গীতের আবহে যেভাবে ভেসে ওঠে, সেভাবে জেগে থাকে না। শূন্যতায় তাঁর পূর্ণ রূপ নেই, সাফল্যেও নেই ঐতিহ্যের গরিমা। দেশের […]