শেষ মানমন্দিরটা তৈরি হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের মাত্র সাড়ে তিন দশক আগে, মুঘল আমলের শেষের পর্যায়ে নাদির শাহের মুঘল হিন্দুস্তান আক্রমণের এক দশক আগে। এবং ব্রিটিশ আমলের প্রথম যুগের কথা ছেড়েই দিন, আজও এই মানমন্দিরটার সম্পূর্ণ কার্যকারিতা সম্পূর্ণভাবে আবিষ্কৃত হয় নি। এই কাজটা করতে জয়পুরের অম্বর রাজ্যের রাজা জয় সিংহের নির্দেশে সংস্কৃত, পারসিক আর ইওরোপিয় পণ্ডিতদের […]