আষ্টম অধ্যায় চরিত্র এবং কৃতিত্ব সপ্তদশ শতকের ভারতবর্ষে মীর মহম্মদ সৈয়দ মীর জুমলা অন্যতম আকর্ষণীয় চরিত্র। কুতবনামা-ই-আলম-এর লেখক বলছেন, তিনি সময়ের পাতায় নিজের নাম লিখেছেন। উদ্যমী, উচ্চাকাঙ্ক্ষী এবং নিজেকে নিজের বলেই বলীয়ান করে তোলার মানুষ ছিলেন তিনি। তিনি নিজের চওড়া কপালের জন্য উপমহাদেশের রাজনৈতিক প্রতিযোগিতায় বিজয়প্রাপ্ত হয়েছেন, কর্ণাটক থেকে দিল্লি, খণ্ডেশ থেকে অসমের রাজনীতি প্রভাবিত […]