বাংলাদেশে রবীন্দ্রচর্চার প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ শুরু হয় ১৯৮৭ সালে থেকে। কলকাতার টেগোর রিসার্চ ইন্সটিটিউট যাঁকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধিতে ভূযিত করেছেন, সেই আহমদ রফিক এই উদ্যোগের প্রাণপুরুষ। কিভাবে রবীন্দ্রচর্চার প্রতিষ্ঠান বাংলাদেশে গড়ে তোলা যায়, তার প্রাথমিক আলোচনাসভায় আহমদ রফিকের সঙ্গে ছিলেন লেখক মঞ্জু সরকার, সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর, সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক শফী আহমদ, সাংবাদিক ফরহাদ মাহমুদ। […]