মহেঞ্জোদারো আবিষ্কৃত হয় বিংশ শতকের প্রথম ভাগে। ১৯২২ খ্রিস্টাব্দে বাঙালী প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় এটি আবিষ্কার করেন। এর আবিষ্কার ঘটে প্রাচীন মেসোপটেমিয়ার উর নগরীর খননের প্রায় সমসাময়িক সময়ে। উর নগরী ছিল বাইবেলের আব্রাহামের জন্মস্থান। মহেঞ্জোদারো আবিষ্কারের সঙ্গে পার্থক্য হলো, মেসোপটেমিয়া ও মিশরের প্রাচীন নগরীগুলির সন্ধান পাওয়া গিয়েছিল বাইবেল ও অন্যান্য গ্রন্থের সূত্র ধরে। বিশিষ্ট লেখিকা ও […]