| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার

Reporter
দিলীপ মজুমদার / ৬৭১ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

১৮. অভিরামের দ্বীপচালান মা, ক্ষুদিরামের ফাঁসি

খুব পরিচিত এবং জনপ্রিয় গান। ‘হাসি হাসি পরব ফাঁসি / দেখবে ভারতবাসী’। এই গানের সুর দিয়েছিলেন অপরেশ লাহিড়ী। গেয়েছিলেন লতা মঙ্গেশকর। চলচ্চিত্রে গানটি বসানো হয়েছিল শহিদ ক্ষুদিরামের মুখে। ফাঁসির মঞ্চের দিকে যেতে যেতে গানটি গাইছিলেন ১৮ বছর ৭ মাস ১১ দিন বয়েসের ক্ষুদিরাম বসু।

এতদিন আমরা জানতাম এই গানের রচয়িতা বাঁকুড়ার লোককবি পীতাম্বর দাস। গবেষক ড. স্বদেশরঞ্জন মণ্ডল প্রমাণ করেছেন যে এই গানের লেখক বিপ্লবী হেমচন্দ্র কানুনগো, যাঁর বাড়ি ছিল মেদিনীপুরের রাধানগর গ্রামে। তিনিই অভিরাম। হেমচন্দ্রের স্মৃতিস্তম্ভের গায়ে লেখা আছে ‘অভিরাম স্মৃতিস্তম্ভ’। একদিক থেকে হেমচন্দ্রই তরুণ ক্ষুদিরামের বুকে বিপ্লবের আগুন জ্বালিয়েছিলেন।

মেদিনীপুর শহরের পথে একদিন হেমচন্দ্র কানুনগোর সঙ্গে দেখা হয়েছিল ক্ষুদিরামের। তিনি হেমচন্দ্রের কাছে একটা রিভলবার চেয়েছিলেন। তারপর গুপ্তসমিতিতে যোগ দিয়েছিলেন ক্ষুদিরাম। সমিতির নির্দেশে তিনি আর প্রফুল্ল চাকি অত্যাচারী কিংসফোর্ডকে হত্যা করার জন্য গিয়েছিলেন বিহারের মজঃফরপুর। ১৯০৮ সালের ৩০ এপ্রিল। কিংসফোর্ড আছেন ভেবে এক গাড়িতে বোমা ছুঁড়লেন। সে গাড়িতে ছিলেন মিসেস কেনেডি ও তাঁর মেয়ে। গুপ্ত সমিতির নেতারা বলে দিয়েছিলেন বোমা ছোঁড়ার পরে পকেটের রিভলবার ফেলে দিতে। ক্ষুদিরামের কাছে ছিল দুটো রিভলবার। তাঁর প্রিয় জিনিস। রিভলবার তিনি ফেলেন নি। ১৯০৮ সালের ২ মে রেল স্টেশনের কাছে ধরা পড়লেন রিভলবার সমেত।

১৯০৮ সালের ২১ মে থেকে শুরু হল বিচার। ক্ষুদিরামের ফাঁসি হল ১৯০৮ সালের ৮ আগস্ট। এর পরেই হেমচন্দ্র কানুনগো গ্রেপ্তার হলেন। তাঁকে বন্দি করে পাঠানো হল আন্দামানে।

হেমচন্দ্র কানুনগো (১৮৭১-১৯৫১)। ইতিহাসে তিনি উপেক্ষিত। অথচ স্বাধীনতা সংগ্রামে তাঁর ঐতিহাসিক অবদান আছে। স্বাধীন ভারতের যে জাতীয় পতাকা ১৭ বার বিবর্তিত হয়েছে, তিনি তার প্রথম রূপকার। জার্মানির স্টুটগার্ট শহরে সেই পতাকা হাতে নিয়ে বক্তৃতা করেছিলেন মাদাম কামা। সেই সমাবেশে ছদ্মবেশে এসেছিলেন কমিউনিস্ট নেতা লেনিন। তাঁর সঙ্গে হেমচন্দ্রের সাক্ষাৎ হওয়া অসম্ভব নয়।

নিজের সম্পত্তি বিক্রি করে তিনি বিদেশ গিয়েছিলেন নিজের কেরিয়ার তৈরির জন্য নয়, বোমা তৈরির কৌশল শেখার জন্য। দেশে ফিরে তৈরি করেছিলেন বোমা। শিখে এসেছিলেন বিপ্লব পরিচালনার কলা-কৌশল। কিন্তু তখনকার নেতারা হেমচন্দ্রকে গুরুত্ব দেন নি। প্রথম প্রথম স্বদেশি ডাকাতিতে অংশগ্রহণ করলেও অচিরে হেমচন্দ্র বুঝেছিলেন যে সন্ত্রাসবাদ শেষ পর্যন্ত সুফল প্রসব করবে না। দু-চারজন ইংরেজ হত্যা করলেই স্বাধীন হবে না দেশ।

আরও একটা ব্যতিক্রমী অবদান আছে হেমচন্দ্রের।

তিনি হিঁদুয়ানির আড়ম্বরের অসারতা বুঝেছিলেন। সন্ত্রাসবাদী বিপ্লবীরা একহাতে গীতা ও অন্যহাতে বন্দুক নিয়ে দেশ স্বাধীন করার কাজে নেমেছিলেন। তাই মুসলমানরা এই আন্দোলন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হেমচন্দ্র তাঁর ‘বাংলায় বিপ্লব প্রচেষ্টা’ বইতে এই হিঁদুয়ানি ও ‘ভক্তিতত্ত্বকুজ্ঝটিকা’র তীব্র সমালোচনা করেছেন। বলেছেন অরবিন্দ ও বারীন ঘোষের কথা। আধ্যাত্মিক শক্তিলাভের জন্য ব্যস্ত হয়ে উঠেছিলেন অরবিন্দ। অলৌকিক গুরুর সন্ধানে তিনি তাঁর শিষ্যদের পাঠিয়েছিলেন নানা স্থানে। এ যেন রবীন্দ্রনাথের ভাষায় ‘মন্ত্র বলে সোনা ফলাইবার’ অবাস্তব কল্পনা।

বানান অপরিবর্তিত রেখে আমরা হেমচন্দ্রের ‘বাংলায় বিপ্লব প্রচেষ্টা’ থেকে কিছু অংশ তুলে ধরছি :

‘অসম্ভবকে কোন অলৌকিক উপায়ে যে না সম্ভব করতে পারে, তা’র দ্বারা যে ভারত উদ্ধার হতে পারে না, এ কথা মেনে নেওয়া আমাদের মতো সামান্য প্রাণীর নেহাৎ অন্যায় নাও হ’তে পারত। কিন্তু অরবিন্দবাবুর মত অত বড় অভিজ্ঞ নেতার পক্ষে এ কথা আদৌ বলা চলে না। কারণ, দেশের জনসাধারণ যে নিতান্ত অন্ধ-বিশ্বাসপরায়ণ এবং অজ্ঞ, তা তাঁরা বিলক্ষণ জানতেন। শুধু রাষ্ট্রনৈতিক অধীনতা কেন, আমাদের সকল দুর্ভাগ্যের বা অধীনতার একটী প্রধান কারণ যে অন্ধ-বিশ্বাসপরায়ণতা ও অজ্ঞতা, এঁরা তাও জানতেন। … এঁরা চেয়েছিলেন সহজে কাজ সারতে, দু’পাঁচ বছরে নিজ কর্মের সুফল ভোগ করতে, অবতারের পূজা পেতে, দেশের কোটিকণ্ঠে নিজ নামের জয়ধ্বনি শুনতে; আর চেয়েছিলেন এঁদের অঙ্গুলি নির্দেশে দেশের লক্ষ লক্ষ লোককে চোখ বুজে প্রাণ দেওয়াতে।’

হেমচন্দ্র ছিলেন বিজ্ঞানমনস্ক। বিজ্ঞানের সঙ্গে ধর্মের বিরোধ তিনি জানতেন। তিনি জানতেন দেশের স্বাধীনতা ও উন্নয়ন যুক্তি ও বিজ্ঞানের হাত ধরেই হতে পারে। কোন আধ্যাত্মিক সাধনার দ্বারা কিছুতেই তা সম্ভব নয়। ‘সনাতন হিন্দুধর্মে’র ধুয়া তুলে মানুষকে বোকা বানাবার, মানুষের অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদ করেছেন। আন্দামান সেলুলার জেল থেকে নিজের মেয়ের বিয়ের ব্যাপারে স্ত্রীকে তিনি চিঠিতে লিখেছেন যে পাত্র যদি খাঁটি মানুষ হয়, তাহলে তার জাত বিচারের দরকার নেই।

‘টাকা দিয়া কাহারও সহিত বিবাহ দিও না। কোন সদ্বংশজাত বিদ্বান, সুস্বাস্থ্যযুক্ত, উদারচেতা যুবকের সহিত বিবাহ দিবে। অর্থপীপাসু, কূপমণ্ডুক, কদাচারীর সহিত বিবাহ দিও না। পাত্র সম্বন্ধে জাতী বা সমাজের অপেক্ষা করিও না। যদ্যপী কোন ব্রাহ্ম, আর্য, মুসলমান বা খৃস্টান পাওয়া যায় সে আরও ভাল।’ (বানান অপরিবর্তিত)

পরবর্তী জীবনে কোন এক গাঢ় অভিমানবশত নিজেকে সমস্ত কর্মকাণ্ড থেকে সরিয়ে নিয়েছিলেন হেমচন্দ্র কানুনগো। নিয়েছিলেন স্বেচ্ছা-নির্বাসন। মানবেন্দ্র রায়ের মতো কেউ কেউ তাঁর কাছে এসেছিলেন, কিন্তু তাঁকে সক্রিয় করে তুলে পারেন নি।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev