দারিদ্র্যপীড়িত শিক্ষকদের আগেকার দিনে ‘বুনো রামনাথ’ বলে ডাকা হত। কে এই বুনো রামনাথ? নবদ্বীপের এই প্রসিদ্ধ নৈয়ায়িক ও টোল-পণ্ডিত রামনাথ তর্কসিদ্ধান্ত তাঁর দরিদ্র জীবনযাপনের জন্যে যেমন খ্যাত ছিলেন, তেমনি তাঁর পাণ্ডিত্য ঘুম কেড়ে নিয়েছিল অনেক নামী ন্যায়শাস্ত্রবিশারদের। কথিত আছে তাঁর চতুষ্পাঠী ও বাড়ির উঠোন একসময় আগাছায় ভরে উঠেছিল। বিনি পয়সায় ছাত্র পড়িয়ে তিনি নিবৃত্ত হতেন […]