ফিলিপ ফ্রান্সিস, স্যার জন শোর, বাউটন রাউস প্রমুখ উপনিবেশের প্রাথমিক যুগের ইংরেজ লেখক-ইতিহাসবিদেরা জমিদারি বুঝতে প্রকৃত তথ্যের ওপর নির্ভর না করে মূলত পরিসংখ্যান নির্ভর অনুমান আর নিছক মুঘল আইনি তত্ত্বের উপর ভিত্তি করে মুঘল আমল নিয়ে নির্দিষ্ট কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। তারা সম্ভবত জানতেন না, মুঘল শাসন আমলে রাজস্ব আদায়ের ভার জমিদারদের ওপর ছিল না, […]