২৪. ইতিহাসের পাতায় দাগ কাটল মধুসূদনের হাতের ছুরি জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন। বেথুন কলেজের প্রতিষ্ঠাতা। তিনি কলকাতা মেডিকেল কলেজের একটি ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি লিখছেন : ‘মেডিকেল কলেজের সব ফটকগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, পাছে এই বিধর্মী কাজ বন্ধ করার জন্য প্রাচীনপন্থীরা কলেজে আক্রমণ চালায়। মেডিকেল কলেজের মর্গে তিল ধারনের ঠাঁই নেই। সেখানে উপস্থিত মেডিকেল […]