ছাত্রের খাতা দেখছিলাম, যমক-অলংকারের উদাহরণে লিখেছে—‘অনাদরে পাওয়া যায় কত আনারস’—আসল কথা হবে—‘আনাদরে পাওয়া যায় কত আনারস’—‘আনা’-দরে আনারস পাওয়ায় ‘আনা’ যমক-এর উদাহরণ হলেও বাঙালির কোনও যমজ বা যকম নেই, বাঙালির কোনও ‘জেরক্স’ হয় না। ছাত্রের ভুল লেখা আমাকে জীবন শুধরে নিতে শেখালো। এককালে বাঙালিয়ানা আনা-দরে পাওয়া যেত, আজ বাঙালিয়ানা-র সত্যিই অনাদর। লন্ডন থেকে নিরোদ সি চৌধুরী […]