সব দেশেই নানা সময় বিভিন্ন প্রণয় কাহিনি জনপ্রিয় হয়েছে। তবে আধুনিক সময় দেবদাস কাহিনি বিপুল জনপ্রিয়তার পাশে দাঁড়াতে পারে এরকম কোনও গল্পের কথা সহজে বলা যাবে না। একসময় লায়লা-মজনু, হির-রাঞ্ঝা, সোনি-মাহিওয়াল—এঁদের প্রণয় গল্প গ্রামে-গঞ্জে, ঘরে ঘরে মানুষের কাছে শোনাতেন ব্যালার্ড গায়করা। ইউরোপে এঁদের ত্রুবাদুরও বলা হতো। সে সময়ের বিখ্যাত পত্রিকা ভারতবর্ষে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় শরৎচন্দ্র […]