১৬ জুন ১৯৪১ নৃতত্ববিদ মিখাইল গেরাসিমোভের নেতৃত্বে রুশ দলটা অবশেষে সফল হল। পাঁচশো বছরের পুরনো কফিনের ঢাকনাটা খুলতেই নেশা ধরানো একটা গন্ধ ধাক্কা দিল মগজে। কয়েক মুহূর্তের ঝিমকিনি কাটিয়ে কফিনের দিকে তাকাতেই চোখ গেল পারসিক লিপিটার দিকে। সাবধানবাণী— ‘আমার সমাধি যে খুলবে সে আমার থেকেও বড় বিপর্যয় ডেকে আনবে।’ তাচ্ছিল্যের হাসি হাসলেন গেরাসিমোভ। স্থানীয় কুসংস্কারের […]