করোনা আমাদের শোককেও স্তব্ধ করে দিয়েছে। চারিদিকে চাপা অস্থিরতা। অবসাদের ছায়ায় জিরিয়ে নেওয়ারও অবকাশ নেই। নিত্যনতুন দুঃসংবাদ অবিচ্ছিন্ন অবিরল। লকডাউনের ছাড় থেকে করোনার নাচার প্রকৃতিতে জেরবার জনজীবন। তার মধ্যে অপার্থিব হয়েছেন আনিসুজ্জামান (১৮.০২.১৯৩৭-১৪.০৫.২০২০) তথা বাংলাদেশের জাতীয় অধ্যাপকের শিরোভূষণে অধ্যাপক আনিসুজ্জামান। বাংলা মননশীল সাহিত্যে তাঁর অবাধ বিচরণ দুই বাংলার জনমানসেই হাতছানি দিয়ে চলে। শিক্ষাক্ষেত্রের পণ্ডিতির ভূমিকাকে […]