সেই যে সুকান্ত লিখেছিলেন, ‘জালালাবাদের পথ ধরে ভাই/ধর্মতলার পরে/দেখবে ঠিকানা লেখা প্রতেকে ঘরে/ক্ষুব্ধ এদেশে রক্তের অক্ষরে।’ জীবনের প্রতিটি দিন এই তরুণ কবি কাটিয়েছেন মানুষের অধিকার প্রতিষ্ঠার স্বপ্নকে লালন করে। তাই দেশের সব প্রান্তে ক্ষোভের রক্তাক্ষর তাঁর কাছে হয়ে উঠেছে লেখার যুক্তাক্ষরের মতো। এই ধর্মতলায় একদিন ওয়েলিংটনে পার্টির মিটিংয়ে যাবেন বলে একত্র হয়েছেন কবি সুভাষ মুখোপাধ্যায়, […]