বাংলা প্রবন্ধসাহিত্যের ইতিহাসে প্রাবন্ধিক স্বপন কুমার মণ্ডল শ্রেষ্ঠত্বের আসনে বিরাজিত। প্রায় দুই’দশক ব্যাপী প্রবন্ধচর্চার ভাষানগরে তাঁর সনিষ্ঠ বিচরন সুনামে-স্বনামে উৎকর্ষমুখর আভিজাত্য ও বনেদিয়ানা লাভ করেছে। একাধিক বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে শিক্ষকতার পর বর্তমানে সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর স্বপন কুমার মণ্ডল তাঁর ‘জীবন দর্শনের পরশ’ হাজার হজার পিপাসু মনে ছড়িয়ে চলেছেন। একদিকে বাংলা প্রবন্ধের আগলকে ভেঙে […]