ঊনিশ শতকের যুগসন্ধিক্ষণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (১৮২০, ২৬ সেপ্টেম্বর-১৮৯১, ২৯ জুলাই) আবির্ভাব। ঊনিশ শতকের নবযুগের উদ্গতা ঈশ্বরচন্দ্রের জন্ম এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। বাঙালি সংস্কৃতির ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে সমাজ সংস্কারের পুরোধা তিনি। বাঙালি হিন্দু সমাজের বিবিধ বিধিবিধানের সংস্কারকর্মে নিবেদিতপ্রাণ ঈশ্বরচন্দ্রের শিক্ষা ও কর্মজীবনের প্রতি আলোকপাত করলে সহজেই বুঝতে পারা যায় তিনি কোন আঙ্গিকে তৎকালীন সমাজকে অন্ধকার […]