ভারতীয় শিল্পে একটি স্বকীয় ধারা গড়ে তোলা চিত্রকর গণেশ পাইনের জন্মদিন আজ। শিল্পজগতে তিনি নিঃসন্দেহে এক বড়মাপের সাধক। জীবনের নানান গতিময়তা মেশানো তাঁর ছবি যেন সমস্ত চাওয়া পাওয়ার আবেগজড়িত মানুষের অনন্য জীবনচিত্র। তাইতো তিনি “পেইন্টার অফ ডার্কনেস” নামেও পরিচিত। ১৯৩৭ সালে শিল্পীর জন্ম উত্তর কলকাতার কবিরাজ রো-এর একটি কায়স্থ পরিবারে। পিতা কৃষ্ণদাস পাইন। একান্নবর্তী পরিবারে […]