ছেলেবেলায় চেয়েছিলেন আতাউল্লাহ ভাই হতে। দোকানদার। মনিহারি পসরা সাজিয়ে। একসময় ভাবতেন ফুটবলার হবেন। জেট প্লেন চালানোর স্বপ্নভূত ভর করেছিল। এয়ারফোর্সে পরীক্ষাও দিয়েছিলেন। কিন্তু বিধি তাঁকে ঠেলে পাঠায় ইংরেজি পড়তে। দেশ পেয়ে যায় একজন বহুমাত্রিক প্রজ্ঞাঋদ্ধকে। সিলেট শহরে অনেকটা জায়গাজুড়ে বাড়িটিতে ছিল ফল আর ফুল গাছে ঘেরা ছায়াময় মায়াবী নিসর্গ। বাড়ির দরজা খুললেই মণিপুরী রাজবাড়ি। মণিপুরীদের […]