আমাদের ছত্তীশগড়ের বসত বাড়ির বাগানে একটি মাত্র পলাশ গাছ ছিল। প্রতি বসন্তে সে রঙ ছড়াত। বর্ষা শেষ না হতেই কুড়ুল কাঁধে বেশ কয়েকজন আদিবাসী এসে জিজ্ঞেস করত এ গাছের ডাল কাটাবে? ব্যাপারটা ঠিক আমার বোধগম্য হত না। এই গাছেরই ডাল কাটায় লোকের এত উৎসাহ কেন? একজন অভিজ্ঞ লোক বললেন, আরে তোমার এ গাছে লাক্ষা হয়। […]