| | |
এই মুহূর্তে ::
বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিজের চেতনার সঙ্গে মহাচেতনার সংযোগ ঘটানোর জন্যই মহাকালীর আরাধনা : সঞ্জয় মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায় কালীপুজোর রাতে জন্মান্তরিত বিদ্যাসাগর : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ভূতচতুর্দশী আসলে অতীতরোমন্থন, ভূতের সঙ্গে কোনও সম্পর্ক নেই : অসিত দাস দীপাবলি — অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন বিজয় : নিকোলাস বিশ্বাস ধনতেরাস হল হয়বাহন কুবেরের পূজা : অসিত দাস শক্তিপীঠ উদয়পুরে দেওয়ালি মেলা : পান্নালাল রায় বিশ্বের দীর্ঘতম সেটলার কলোনির ১৮০০ থেকে ২০২৬ এর রাজনীতি : বিশ্বেন্দু নন্দ বিশ্ব ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে ভারতের স্থান ১০০ : নোটন কর ফারুকুর রহমান চৌধুরী-র ছোটগল্প ‘অপেক্ষার চিরকুট’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হেদুয়া ছিল ঘোড়াদের স্নান করানোর পুকুর তথা হয়দহ : অসিত দাস SIR — গণতন্ত্র হরণ? চুপ! আদালত চলছে : সঞ্জয় মুখোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সাঁজালের আগুন’
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

এখনও ভোপাল গ্যাস ট্র্যাজেডির মানুষেরা ক্ষতিপূরণ পায়নি : তপন মল্লিক চৌধুরী

Reporter
তপন মল্লিক চৌধুরী / ৬৬৯ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ১৫ মার্চ, ২০২৩

কেন্দ্রীয় সরকার ফের বড় ধাক্কা খেল সুপ্রিম কোর্টে। কেন্দ্রীয় সরকার ভোপাল গ্যাস দুর্ঘটনাকাণ্ডে ইউনিয়ন কার্বাইড থেকে আরও ক্ষতিপুরণ আদায়ের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট কেন্দ্রের সেই আবেদন খারিজ করে দিল। দেশের উচ্চ আদালত স্পষ্ট জানালো, এই বিষয়ে কেন্দ্রের আগে আসা উচিৎ ছিল। ভোপাল গ্যাস ট্র্যাজেডির ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের কিউরেটিভ ইউনিয়ন কার্বাইড থেকে পিটিশনের মাধ্যমে প্রায় ৭ হাজার ৮৪৪ কোটি টাকা অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায়। পাঁচ বিচারপতির নেতৃত্বে তৈরি বিশেষ বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। যেখানে ছিলেন বিচারপতি সঞ্জয় কিশান কোল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি অভয় এ ওক, বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি জে কে মহেশ্বরী।

১৯৮৪ সালে ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক করেছিল। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। বিশ্বের শিল্প বিপর্যয়গুলির মধ্যে এটি একটি ভয়ংকর ঘটনা। কেন্দ্রীয় সরকার চেয়েছিল ভোপাল গ্যাস ট্রাজেডির মামলাটি পুনরায় চালু হোক। ইউনিয়ন কার্বাইডের উত্তরসূরী সংস্থাগুলি যাতে গ্যাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আরও ক্ষতিপুরণ দেয় তারই আবাদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় সরকার। তাদের যুক্তি ছিল ১৯৮৯ সালে ক্ষতিগ্রস্ত এলাকায় বসতি স্থাপনের সময় মানুষের জীবন ও পরিবেশের প্রকৃত ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হয়নি। তাই নতুন করে ক্ষতিপুরণের আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সরকার।

প্রসঙ্গত, ইউনাইটেড কার্বাইড কর্পোরেশন ঘটনায় ক্ষতিগ্রস্থদের ৪৭০ মিলিয়ন ডলার ক্ষতিপুরণ দেওয়ার পরও আরও ক্ষতিপুরণ দেওয়ার দাবি ওঠে। সুপ্রিম কোর্টে একটি কিউরেটিভ পিটিশন দায়ের হয় আর এর মধ্যেই গ্যাস ট্র্যাজেডির ক্ষতিগ্রস্থদের জন্য ডাও কেমিক্যালসের কাছ থেকে অতিরিক্ত ৬ হাজার ৮৪৪ কোটি টাকা ক্ষতিপূরণ চায় কেন্দ্র। আর তার জন্যই ২০১০ সালের ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টে একটি কিউরেটিভ পিটিশন দায়ের করা হয়, যা সুপ্রিম কোর্ট মঙ্গলবার খারিজ করে দেয়।

সুপ্রিম কোর্ট ভোপাল গ্যাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের এখনও পর্যন্ত ক্ষতিপূরণ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে। কিন্তু যে সংস্থায় গ্যাস লিক হয়েছিল সেই ইউনিয়ন কার্বাইড কর্পোরেশন আদালতে জানায় যে, ১৯৮৯ সালে কেন্দ্রের সঙ্গে সমঝোতায় এক কানাকড়িও বেশি দিতে ইচ্ছুক হয় না। এমন কি, আদালতের সংবিধানিক বেঞ্চ সরকারকে জিজ্ঞাসা করে কেন মাত্র ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ? এত বছর পরেও কোম্পানির দেওয়া ৪৭০ মিলিয়ন ডলার এখনও ভোপাল গ্যাস লিক ট্র্যাজেডির যাঁরা শিকার, তাঁদের কাছে পৌঁছায়নি!

কেন্দ্রীয় সরকারের উদ্দেশে সুপ্রিম কোর্টের বক্তব্য, এত বড় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য মাত্র ৫০ কোটির তহবিল নগণ্য মাত্র। যার অর্থ ক্ষতিগ্রস্তদের কোনওরকম ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। আদালতের প্রশ্ন, এর জন্য দায়ী কি কেন্দ্রীয় সরকার? কেন্দ্রীয় সরকারের তরফে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য, ওয়েলফেয়ার কমিশন সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী কাজ করছে। কেন্দ্রীয় সরকারের এই বক্তব্যে অসন্তুষ্ট শীর্ষ আদালত। আদালতের পাল্টা প্রশ্ন, তাহলে ক্ষতিপূরণের অর্থ বণ্টন করা হয়নি কেন?

উল্লেখ্য, চার দশক আগের ভোপাল গ্যাস দুর্ঘটনায় ৩ হাজারের বেশি মানুষের প্রাণ গেছিল। গ্যাস বিপর্যয়ে ক্ষতিগ্রস্তের সংখ্যা লক্ষাধিক। ১৯৮৯ সালে নিষ্পত্তির সময় ইউনিয়ন কার্বাইড এবং অন্যান্য সংস্থাগুলি ক্ষতিপূরণ হিসেবে ৪৭০ মিলিয়ন মার্কিন ডলার বা ৭১৫ কোটি টাকা দেবে বলে ঠিক হয়। যদিও কেন্দ্রের তরফে পরবর্তীকালে ৭,৮৪৪ কোটি টাকা অতিরিক্ত অর্থ দাবি করা হয় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য। তবে ইউনিয়ন কার্বাইড কর্পোরেশনের হয়ে সিনিয়র আইনজীবী হরিশ সালভে শুনানিতে দাবি করেন, মীমাংসার সময় ভারত সরকার কখনই বলেনি যে নির্ধারিত অর্থ ৭১৫ কোটি টাকা যঠেষ্ট নয়। উল্লেখ্য, ২০১০ সালে বর্ধিত ক্ষতিপূরণের দাবিতে শীর্ষ আদালতে মামলা করে কেন্দ্র। মঙ্গলবার সেই আরজি খারিজ করতে গিয়ে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের পর্যবেক্ষণ, কয়েক দশক পর ক্ষতিপূরণের অর্থ বৃদ্ধি নিয়ে গ্রহণযোগ্য যুক্তি দিতে পারেনি, ফলে এই দাবি গ্রহণযোগ্য হয় না।

এছাড়াও সুপ্রিম কোর্ট এদিন ১৯৮৪ সালের ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘিরে কেন্দ্রের উদাসীনতা নিয়ে কড়া বার্তা দেয়। সুপ্রিম কোর্ট জানায়, রিজার্ভ ব্যাংকে যে ৫০ কোটি টাকা রয়েছে তা ক্ষতিগ্রস্তদের বীমা সংক্রান্ত দাবির ক্ষেত্রে ব্যবহার করা হোক। ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ উষ্মা প্রকাশ করে বলে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বীমার ক্ষেত্রে যে নীতি কেন্দ্রের অবলম্বন করা উচিত ছিল, তা আদৌ করতে পারেনি কেন্দ্র।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev