তৃতীয় অধ্যায় হুমায়ুনের রাজত্ব। ১৫৩০-৩১-এ কিলিঞ্জর অভিযান হুমায়ুন ২৩ বছরে, ৩০ ডিসেম্বর ১৫৩০-এ সিংহাসনে আরোহন করলেন। মধ্যযুগীয় রাজাদের মত সিংহাসনে আরোহন করার প্রথা অনুযায়ী প্রজাদের তিনি মুক্ত হস্তে দান দিলেন, পূর্বজ’র রাজত্বের আমলাদের সম্মান দিলেন, অনুগামীদের মাইনে বাড়ালেন এবং উপযুক্ত উপাধি খেতাব অর্পণ করলেন, পরিবারের অনুগত সম্মানিত আমীর শাহজাদাদের সম্মান দিলেন। কামরান কাবুল আর কান্দাহার […]