অষ্টাদশ অধ্যায় গৌড়ে হুমায়ুন, চৌসায় ফিরে আসা, আগস্ট ১৫৩৮-এপ্রিল ১৫৩৯ সেই সময়ে শের খানের কাজকর্মের দিকে নজর ঘোরানো যাক। ততদিনে বেনারস তার কব্জায় এসেছে। এবারে একের পর এক কারা (এলাহাবাদের ৪০ মাইল উত্তর পশ্চিমে), বাহারহাইচ, কনৌজ, সম্ভল দিকে হাত বাড়ানোর পরিকল্পনা তৈরি। জৌনপুর হাতে এল না বাবা বেগ জলৈ-এর লড়াই-এর বদৌলত। ১৫৩৯-এর জানুয়ারির মাঝামাঝি সময়ে […]