চার্বাক মুনি বিশ্বাস করতেন, পরকাল বলে কোনও বস্তু নেই। ইহকালই সব। তাই পরকালের জন্যে কিছু করে যাওয়া সম্ভব নয়। সব সঞ্চয় ইহকালে ভোগের নিমিত্ত। বিদ্যাসাগর জীবনের সমস্ত সঞ্চিত অর্থ জনহিতে দান করেন। শেষ জীবনে নিজের ছাপাখানা পর্যন্ত তাঁকে বন্ধক দিতে হয়। সরকারি গ্র্যান্ট বন্ধ হওয়ায় নিজের গ্যাঁটের কড়ি খরচ করে তাঁকে বালিকা বিদ্যালয়গুলি চালাতে হত। […]