স্নেহভাজন পিয়াস মজিদের অনুরোধে শান্তিনিকেতনের দিনগুলি লেখা হয়েছে। এটি তাকেই উৎসর্গ করলাম প্রাক্-কথন শান্তিনিকেতন ছিল আমার স্বপ্নের দেশ। রবীন্দ্রনাথ বা রবীন্দ্রসাহিত্য পাঠের ফল হিসেবে নয় কিন্তু। হয়তো রবীন্দ্রনাথ সম্পর্কে ঝাপসা ঝাপসা একটা প্রীতির বোধ থেকে। কারণ, চয়নিকা আর সঞ্চিত — এই দুই সংকলনই, বহুপাঠের ফলে রবীন্দ্রনাথ আর নজরুল উভয়ের প্রতি ভালোবাসার আবেগ মনে জেগেছিল। নজরুলেরও […]