একাত্তরের গল্প গ্রন্থে সেলিনা হোসেনের অসাধারণ হাতে রচিত হয়েছে একাত্তরে নারীর দূরবস্থার কথা। গল্পের আমিনা ও মদিনা আর কেউ নয়, আমাদের বোন, আমাদের কন্যা। যুদ্ধদিনে যাঁরা বেঁচে ছিলেন তাঁদেরর জীবন ছিল মৃত্যুর কাছাকাছি দাঁড়িয়ে। এদের মধ্যে সন্ত্রস্ত, নিরুপায়, পরনির্ভরশীল নারীর দূরবস্থায় আকাশ বিদীর্ণ হয়, লজ্জায় নত হয় চরাচর; আর আমাদের বিবেক জ্বলে-পুড়ে ছারখার হয়। অন্যদিকে […]