এর তিন দিন পরে অর্থাৎ ১৫ই নভেম্বর কবিগুরু লিখলেন ‘অতিথি’ কবিতাটি। ১৬ নভেম্বর ‘অন্তর্হিতা’, ১৭ তারিখে ‘আশঙ্কা’, ২১ তারিখে ‘শেষ বসন্ত’। এ সমস্ত কবিতায় প্রেমময় অভিব্যক্তি এতোই বেশি ছিল রবীন্দ্রনাথ নিজে পর্যন্ত বিব্রত হয়ে গিয়েছিলেন — এ কবিতাগুলো দেশে (তাঁর পুত্র এবং পুত্রবধূদের কাছে) পাঠানো উচিৎ হবে কিনা ভেবে। এলমহার্স্টকে বললেন, ‘বেশি কিছু তো বলা […]